WelCome To

1mnews01

চাঁদপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ১৭ ব্যবসা প্রতিষ্ঠান

Header Ads Widget

banner

চাঁদপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ১৭ ব্যবসা প্রতিষ্ঠান

 চাঁদপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ১৭ ব্যবসা প্রতিষ্ঠান


চাঁদপুরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার (১১ এপ্রিল ) সকালে মতলব দক্ষিণের মুন্সিরহাট বাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে যায় ৭টি দোকান। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ১০টি দোকান। এতে ৫-৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান, সকাল সোয়া ৭টার দিকে বাজারে নবীর নামের এক হার্ডওয়ার ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। যা দ্রুতই পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয় পড়ে।

আগুনে ফার্মেসী, হার্ডওয়ার, মুদি দোকান, ফলের দোকানসহ ১৭ টির মত দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।


Post a Comment

0 Comments