WelCome To

1mnews01

ব্লকেডে আটকা নগর ভবন, পঞ্চম দিনের মতো বিক্ষোভে ইশরাক সমর্থকরা

Header Ads Widget

banner

ব্লকেডে আটকা নগর ভবন, পঞ্চম দিনের মতো বিক্ষোভে ইশরাক সমর্থকরা

ব্লকেডে আটকা নগর ভবন, পঞ্চম দিনের মতো বিক্ষোভে ইশরাক সমর্থকরা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে আজও বিক্ষোভ করছেন তার কর্মী-সমর্থকরা। একই সাথে চলছে ব্লকেড কর্মসূচি।

সোমবার (১৯ মে) পঞ্চম দিনের এ আন্দোলনে যোগ দিতে সকাল থেকেই নগর ভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। তারা সড়ক অবরোধ করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার কারণেই ইশরাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে না।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো না হবে, ততদিন আমরা একইভাবে নগর ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাবো এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

মেয়র ঘোষণার রায়কে আমলে না নিয়ে আদালত অবমাননা করছে অন্তর্বতী সরকার, এমন কথা-ও বলেন কেউ কেউ।

উল্লেখ্য, গত ২৭ মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পর ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।



Post a Comment

0 Comments