WelCome To

1mnews01

বসিলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালক নিহত, আহত ২

Header Ads Widget

banner

বসিলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালক নিহত, আহত ২

 বসিলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালক নিহত, আহত ২

রাজধানীর বসিলা এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই অটোরিকশার দুই যাত্রী। বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে বসিলা ব্রিজে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক সাদিকুল ইসলাম (৪২) ঘটনাস্থলেই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাদিকুলের স্বজনরা জানান, তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। চালককে আটক করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।



Post a Comment

0 Comments