‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস
শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ পাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এই আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
গুরুত্বপূর্ণ বৈঠক এবং সফরকর্মসূচি
আগামীকাল শুক্রবার (১৩ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বৈঠকের কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই, তবে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংবিধান সংস্কার, এবং জুলাই চার্টারসহ বিভিন্ন বিষয় আলোচনা হতে পারে।
সফরের দ্বিতীয় দিনে বিশেষ নৈশভোজ
সফরের দ্বিতীয় দিন বুধবার (১১ জুন), ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস। এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল কিংস ফাউন্ডেশনের ৩৫ বছর পূর্তি উপলক্ষে।
এর আগে, চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ১৭ বছর পর দেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।




0 Comments