WelCome To

1mnews01

গাইবান্ধায় নিখোঁজের একদিন পর ঘাঘট নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Header Ads Widget

banner

গাইবান্ধায় নিখোঁজের একদিন পর ঘাঘট নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় নিখোঁজের একদিন পর ঘাঘট নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরে সাঁতরে ঘাঘট নদী পার হতে গিয়ে নিখোঁজের একদিন পর বৃদ্ধ কৃষক তসলু ব্যাপারীর (৭২) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে কামারপাড়া ইউনিয়নের নুরপুর গুচ্ছগ্রামের সামনে ঘাঘট নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তসলু ব্যাপারী উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের বাসিন্দা এবং মৃত ময়েন ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের ঘাঘট নদী সাঁতরে পার হতে গিয়ে তসলু ব্যাপারী হঠাৎ পানিতে ডুবে যান এবং নিখোঁজ হন।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইদুল মিয়া জানান, “নিখোঁজের পর স্থানীয়দের পাশাপাশি রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় নদীতে তল্লাশি চালালেও তার সন্ধান মেলেনি।”

আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নদীতে ভাসতে থাকা অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে দুপুর ১২টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

স্থানীয়দের মতে, নদীতে পানি বেড়ে যাওয়ায় প্রবল স্রোতের কারণে তীরে পৌঁছাতে না পেরে পানিতে তলিয়ে যান এই বৃদ্ধ কৃষক।


Post a Comment

0 Comments