WelCome To

1mnews01

জ্বালানি তেলের দাম কমেছে, বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা: উপদেষ্টা

Header Ads Widget

banner

জ্বালানি তেলের দাম কমেছে, বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা: উপদেষ্টা

জ্বালানি তেলের দাম কমেছে, বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা: উপদেষ্টা

        📸 ফাইল ছবি

জ্বালানি তেলের দাম কমলেও কেউ যদি গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করে, তাহলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন,
“বাসে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। বাড়তি ভাড়া নিলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যানজট পরিস্থিতিও গুরুত্ব দিয়ে মনিটর করা হচ্ছে।

উপদেষ্টা বলেন, “একটি বিচ্ছিন্ন ঘটনায় এক জায়গায় ১০০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল। তা ফেরত দিয়ে জরিমানা করা হয়েছে।”
তিনি আরও জানান, কিছু ঢালাও অভিযোগ এলেও যদি নির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।

তেলের নতুন দাম

প্রসঙ্গত, গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়,

  • ডিজেলের দাম কমানো হয়েছে লিটারে ২ টাকা,

  • পেট্রল ও অকটেনের দাম কমানো হয়েছে লিটারে ৩ টাকা

এর আগে, মে মাসে তেলের দাম লিটারে ১ টাকা কমানো হয়েছিল।



Post a Comment

0 Comments