WelCome To

1mnews01

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন

Header Ads Widget

banner

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন

২৭ জুন ২০২৫ | রিপোর্ট: মুনিয়া মুমু, সিনিয়র নিউজ রিপোর্টার | 1mNews 01

সম্প্রতি ভাইরাল হওয়া সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার
শুক্রবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন,

“মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষার বিষয়টি পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা চলছে। আমরা তার দুঃসময়ে পাশে আছি। পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।”

জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ-এর ছাত্রীটি সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে পৌঁছান পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর।
তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তাকে পরীক্ষায় অংশ নিতে বাধা দেওয়া হয়
পরিবার জানায়, মেয়েটির বাবা নেই, মা হঠাৎ স্ট্রোক করায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়।
সেখান থেকে দৌঁড়ে এসে পরীক্ষায় অংশ নিতে চাইলেও তাকে হলে ঢুকতে দেওয়া হয়নি।


Post a Comment

0 Comments