WelCome To

1mnews01

হজের দ্বিতীয় দিনে আরাফাতের ময়দানে সমবেত মুসল্লিরা

Header Ads Widget

banner

হজের দ্বিতীয় দিনে আরাফাতের ময়দানে সমবেত মুসল্লিরা

হজের দ্বিতীয় দিনে আরাফাতের ময়দানে সমবেত মুসল্লিরা

হজের দ্বিতীয় দিন আজ (৯ জিলহজ), আরাফার দিন। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত প্রায় ২০ লাখের বেশি মুসল্লি আজ সৌদি আরবের পবিত্র আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। হজের অন্যতম রোকন ‘ওকুফে আরাফা’ পালন করতেই তাদের এই সমাগম।

সকালে ফজরের নামাজ আদায়ের পরই মুসল্লিরা মিনার তাবু থেকে রওনা হন আরাফাতের দিকে। আরাফাতের ময়দানে পৌঁছে তারা ইবাদত, তাওবা-ইস্তেগফার, কুরআন তিলাওয়াত এবং দোয়া-মুনাজাতে সময় কাটান।

মসজিদে নামিরায় স্থানীয় সময় দুপুরে হজের খুতবা প্রদান করা হয়। এরপর মুসল্লিরা জোহর ও আসরের নামাজ কসর ও জমা (একত্রে) আদায় করেন।
বিশ্ব মুসলিমের জন্য দোয়া করা হয় এই মাহেন্দ্রক্ষণে।

সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানিয়েছে, মুসল্লিদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও খাবার-পানির ব্যবস্থা নিশ্চিত করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি।

সূর্য অস্ত যাওয়ার পর মুসল্লিরা আরাফা ত্যাগ করে মুযদালিফার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে মাগরিব ও ইশার নামাজ একত্রে আদায় করবেন এবং রাতটি সেখানে কাটাবেন।

বিশ্বের মুসলমানদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র ও ফজিলতপূর্ণ। যারা হজে অংশ নেননি, তারা আজ রোজা রেখে ইবাদতে মগ্ন থাকেন।

Post a Comment

0 Comments