WelCome To

1mnews01

দেশে ২৪ ঘণ্টায় ১৯ জনের করোনা শনাক্ত

Header Ads Widget

banner

দেশে ২৪ ঘণ্টায় ১৯ জনের করোনা শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় ১৯ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। তবে এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি

বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো নিয়মিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,
গতকাল বুধবার (২৫ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত মোট ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

চলতি বছর (২০২৫) এখন পর্যন্ত মোট ৫১৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। মৃতদের মধ্যে নারীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি বলে জানানো হয়।

এর আগে সর্বশেষ গত সোমবার (২৩ জুন) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়।


Post a Comment

0 Comments