WelCome To

1mnews01

সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ একই পরিবারের ৩ জন

Header Ads Widget

banner

সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ একই পরিবারের ৩ জন

সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ একই পরিবারের ৩ জন

ঢাকা, ১৪ জুলাই: সাভারের নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। তারা দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

দগ্ধরা হলেন, জুবায়ের হোসেন (৩০), তার স্ত্রী মাহমুদা আক্তার (২৭) ও তাদের ছয় বছর বয়সী সন্তান মো. উমায়ের।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, জুবায়েরের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে, তার স্ত্রী মাহমুদার ৫০ শতাংশ দগ্ধ এবং শিশুটি উমায়েরের ১১ শতাংশ দগ্ধ হয়েছে। স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশেষ চিকিৎসা চলছে, আর শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


Post a Comment

0 Comments