গত এক মাসে ডলারের মান কমেছে ৯ শতাংশের বেশি, তার মধ্যেও কমলো টাকার মান
গত এক মাসে বৈশ্বিকভাবে ডলারের মান কমেছে ৯ শতাংশের বেশি। কিন্তু এত চাপের মাঝেও বাংলাদেশি মুদ্রা টাকার অবমূল্যায়ন হয়েছে আশপাশের দেশগুলোর তুলনায় সবচেয়ে বেশি। কেন্দ্রীয় ব্যাংকের মতে, বাংলাদেশের অর্থনৈতিক দুর্বলতার কারণেই এই অবস্থা।
মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রাবাজার নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করলো কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের জুন মাসে ডলারের বিপরীতে টাকার মান ৩ দশমিক ৮৯ শতাংশ কমেছে। একই সময়ে ভারত ও পাকিস্তানেও মুদ্রার অবমূল্যায়ন ঘটলেও, তা বাংলাদেশের তুলনায় কম। অন্যদিকে, আশপাশের বেশ কয়েকটি দেশের মুদ্রার মান বেড়েছে।
তবে আশার কথা হলো, চলতি জুলাই মাসে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে টাকা। এ মাসে ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে ১ দশমিক ৮৬ শতাংশ।
বিশ্লেষকদের মতে, টাকার স্থিতিশীলতা রক্ষায় দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কার ও রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ওপর জোর দিতে হবে।




0 Comments