এনসিপির জুলাই পদযাত্রা ফের শুরু আজ
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের পর আজ বুধবার (২৩ জুলাই) থেকে আবারও শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত জুলাই পদযাত্রা।
🔹 সকালে চাঁদপুর সার্কিট হাউজে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় নেতারা।
🔹 এরপর মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণে শোকযাত্রা অনুষ্ঠিত হয়, যা পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
📍 শোকযাত্রা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পথসভায় বক্তব্য রাখেন।
🎗️ এরপর কর্মসূচির অংশ হিসেবে
-
হাজীগঞ্জে "শহীদ আজাদ চত্ত্বর" উদ্বোধন করা হয়।
-
শাহরাস্তির দোয়াভাঙ্গায় পদযাত্রা অনুষ্ঠিত হয়।
📍 চাঁদপুর পর্ব শেষে গাড়িবহর রওনা দেয় কুমিল্লার উদ্দেশে, যেখানে এনসিপি নেতারা আরও কর্মসূচিতে অংশ নেবেন।




0 Comments