সিএমএইচ মর্গে অজ্ঞাতনামা ৬ মৃতদেহ, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার পোস্ট
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। সর্বশেষ, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও একজন শিশু।
ঘটনার পর থেকে এখনো ৬টি মরদেহ সিএমএইচ-এর মর্গে শনাক্তহীন অবস্থায় রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি শেয়ার করে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জনগণকে সহযোগিতার আহ্বান জানান।
তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি অফিশিয়াল পোস্ট শেয়ার করেন, যেখানে বলা হয়—অজ্ঞাত মরদেহগুলোর ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো CID ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।
পোস্টে আরও বলা হয়েছে, যেসব নিখোঁজ ব্যক্তিদের নাম আহত বা নিহতের তালিকায় নেই, তাদের পরিবারের সদস্যদের মালিবাগে সিআইডি ভবনে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, এখন পর্যন্ত নিখোঁজ মাত্র একটি পরিবারের পক্ষ থেকে ডিএনএ নমুনা দেওয়া হয়েছে। অবিলম্বে অন্যান্য নিখোঁজ পরিবারের সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
🔗 সহযোগিতার অনুরোধ সকলের প্রতি।




0 Comments