WelCome To

1mnews01

৩৫ শতাংশ শুল্কারোপ: ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা চালাচ্ছে ঢাকা

Header Ads Widget

banner

৩৫ শতাংশ শুল্কারোপ: ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা চালাচ্ছে ঢাকা

৩৫ শতাংশ শুল্কারোপ: ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা চালাচ্ছে ঢাকা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে শফিকুল আলম জানান, বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও।

তাঁর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশ প্রতিনিধি দল ইতোমধ্যে একাধিকবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে। আগামী ৯ জুলাই আরও একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে শেখ বশিরউদ্দিন বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

ঢাকা আশা করছে, চলমান আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যৌক্তিক ও সমঝোতামূলক শুল্ক চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে, যা উভয় দেশের জন্যই লাভজনক হবে।

উল্লেখ্য, তিন মাস ধরে চলমান আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত জানান। এর আগে গত এপ্রিল মাসে তিনি ৩৭% শুল্ক আরোপ করেছিলেন, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়। পরবর্তীতে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে এই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়েছিল, যা ৯ জুলাই শেষ হচ্ছে। তার আগেই নতুন করে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা এসেছে।

বিশ্লেষকরা বলছেন, এই শুল্কের কারণে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতামূলক বাজার হুমকির মুখে পড়বে।



Post a Comment

0 Comments