WelCome To

1mnews01

জমির জন্য জীবনহানির হুমকি: কাঁঠালিয়ায় বাবুল হাওলাদার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

Header Ads Widget

banner

জমির জন্য জীবনহানির হুমকি: কাঁঠালিয়ায় বাবুল হাওলাদার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

 

কাঁঠালিয়ায় জমি দখলের পাঁয়তারা: বৃদ্ধ বাবুল হাওলাদারকে ঘরে তালাবদ্ধ রেখে হামলা, লুটপাট ও নির্যাতনের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি || 

1M News 01 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক নিরীহ পরিবারকে ঘরে আটকে রেখে হামলা, লুটপাট ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ বাবুল হাওলাদার (৫৫) ২৬ জুলাই (২০২৫) কাঁঠালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পৈত্রিক সম্পত্তিকে ঘিরে দীর্ঘদিনের বিরোধ

অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার বিবাদীরা হলেন—মোঃ হারুন অর রশিদ হাওলাদার, তার স্ত্রী মোসাঃ সালেহা বেগম, পুত্র মোঃ আব্দুল কাইউম হাওলাদার, মোঃ জাহাঙ্গীর হাওলাদার, মোঃ আব্দুল হাই সরদার, সুজন মিস্ত্রীসহ অজ্ঞাত আরও ৬-৭ জন। তারা সবাই উত্তর তালগাছিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তারা দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও মামলাবাজ হিসেবে পরিচিত। ভুক্তভোগীর দাবি, এই পরিবারের সদস্যদের বিরুদ্ধে খুনসহ একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।

বাবুল হাওলাদার অভিযোগে বলেন, তাদের পৈত্রিক জমি ও বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে চাচাতো ভাই হারুন অর রশিদের সঙ্গে বিরোধ চলে আসছে। তার বাবা জীবিত থাকাকালে সরলতার সুযোগ নিয়ে হারুন ও তার পিতা প্রতারণার মাধ্যমে জমি নিজেদের নামে দলিল করে নেয়। সমপরিমাণ জমি থাকার কথা থাকলেও বাবুল হাওলাদারের পরিবারকে ছোট ভিটা বুঝিয়ে দিয়ে তারা বড় অংশটি নিজেরা দখলে রাখে। পরবর্তীতে দলিলপত্র নিজেদের হেফাজতে রেখে বাবুল ও তার পরিবারকে নানা হয়রানির মধ্যে ফেলে।



ঘরে তালাবদ্ধ করে পরিকল্পিত হামলা ও লুটপাট

২০২৫ সালের ২৬ জুলাই, দুপুর আনুমানিক ১টার দিকে ঘটনার সময় বাবুল হাওলাদার একা ঘরে অবস্থান করছিলেন। তার স্ত্রী, পুত্রবধু ও নাতি-নাতনিরা পারিবারিক প্রয়োজনে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। এই সুযোগে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালায়।

প্রথমে তারা ঘরের চারপাশ ঘিরে ফেলে এবং বাহির থেকে দরজা তালাবদ্ধ করে বাবুল হাওলাদারকে ভেতরে আটকে রাখে। পরে উঠানে রক্ষিত মূল্যবান কাঠ, যার বাজারমূল্য আনুমানিক ৩০ হাজার টাকা, জোরপূর্বক নিয়ে যায়। এছাড়াও তারা নিজেদের একটি কাচারী ঘর এনে মূল ঘরের সামনে স্থাপন করে, যাতে কেউ সহজে বের হতে না পারে।

কিছুক্ষণ পর পুত্রবধু বাড়িতে এসে তালা খুলে বাবুল হাওলাদারকে উদ্ধার করেন। এসময় প্রতিবাদ করায় বিবাদীরা তাদের এলোপাতাড়ি মারধর করে। শরীরে নীলাফুলা জখম হয় এবং জানালা, বারান্দা ভাঙচুর করে বাড়ির আরও প্রায় ১০ হাজার টাকার ক্ষতিসাধন করে।

আগেও ছিল হামলা ও গাছ কেটে নেওয়ার অভিযোগ

বাবুল হাওলাদারের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও অভিযুক্তরা তাদের বাড়ির নারিকেল, সুপারি ও অন্যান্য ফলজ গাছ কেটে নিয়ে গেছে। স্থানীয়ভাবে একাধিকবার শালিশি বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা শালিশে উপস্থিত হয়নি, বরং শালিশকারীদের ভয়ভীতি দেখিয়েছে।

নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন পরিবারটি

ঘটনার পর থেকে বাবুল হাওলাদার ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



থানার বক্তব্য

এ বিষয়ে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার এলাকাতেও যদি এমন অন্যায় ঘটনা ঘটে থাকে, আমাদের জানান। আপনি চাইলে নাম-পরিচয় গোপন রাখা হবে

Post a Comment

0 Comments