WelCome To

1mnews01

সিরাজগঞ্জে চোর সন্দেহে ২ জনকে গণপিটুনি দিয়ে হত্যা, ২ জন আটক

Header Ads Widget

banner

সিরাজগঞ্জে চোর সন্দেহে ২ জনকে গণপিটুনি দিয়ে হত্যা, ২ জন আটক

সিরাজগঞ্জে চোর সন্দেহে ২ জনকে গণপিটুনি দিয়ে হত্যা, ২ জন আটক

সিরাজগঞ্জে চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ:

সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন, দুই ব্যক্তি গরু নিয়ে নৌকা চালিয়ে যমুনা নদী পার হচ্ছিলেন। সন্দেহ হলে স্থানীয় মাঝি ও জেলে তাদের নৌকা আটকান। কথাবার্তায় সন্দেহ বাড়লে মাঝনদীতেই জনতা তাদের পিটিয়ে আহত করে। দ্রুত এ ঘটনাস্থলেই একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

মৃতদেহ দুটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো তাদের পরিচয় নিশ্চিত হয়নি।

স্থানীয়দের দাবি, কাজিপুর উপজেলার চর এলাকা থেকে ৫-৬ জন গরু চুরি করে নৌকা নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে আসলে স্থানীয়রা একটি নৌকা পাঠিয়ে তাদের ধরে ফেলেন। বাকি চোরেরা পালিয়ে যায়।


Post a Comment

0 Comments