ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়
হিজরি ১৪৪৭ সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আজই জানা যাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে পালিত হবে।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
চাঁদ দেখা সংক্রান্ত নির্দেশনা
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
📞 টেলিফোন নম্বর:
০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭
📠 ফ্যাক্স নম্বর:
০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১
মিলাদুন্নবীর তাৎপর্য
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) প্রায় ১৪০০ বছর আগে ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন এবং একই দিনে ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। দিনটি মুসলিম বিশ্বের ধর্মপ্রাণ মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে থাকেন।
বাংলাদেশেও দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়।




0 Comments