কলম্বিয়ায় পৃথক দুই হামলায় নিহত ১৭ জন
কলম্বিয়ায় পৃথক দুটি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কালি শহর ও অ্যান্টিওকিয়া প্রদেশে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
বিমানঘাঁটিতে বিস্ফোরণ
কর্তৃপক্ষ জানায়, কালি শহরের একটি সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে হামলা চালানো হয়। ভয়াবহ ওই বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হন এবং আরও ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের হেলিকপ্টারে ড্রোন হামলা
এছাড়া মাদক ধ্বংস অভিযান পরিচালনার লক্ষ্যে অ্যান্টিওকিয়া প্রদেশে যাচ্ছিলেন পুলিশের একটি দল। পথে তাদের বহনকারী একটি হেলিকপ্টারে ড্রোন হামলা চালানো হয়। এতে অন্তত ১২ পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন।
প্রেসিডেন্টের অভিযোগ
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেদ্রো এই হামলার জন্য বহু আগে বিলুপ্ত ঘোষণা করা হলেও সক্রিয় থাকা সশস্ত্র গোষ্ঠী ‘রেভ্যুলশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া’ (FARC)-এর বিদ্রোহীদের দায়ী করেছেন। তিনি বলেছেন, এ ধরনের হামলা দেশের নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।




0 Comments