WelCome To

1mnews01

দেশের পরিবর্তন চাইলে আগে নিজেদের বদলাতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

Header Ads Widget

banner

দেশের পরিবর্তন চাইলে আগে নিজেদের বদলাতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

দেশের পরিবর্তন চাইলে আগে নিজেদের বদলাতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

“আমার-আপনার সবার মধ্যে যদি পরিবর্তন না হয়, তাহলে দেশ কীভাবে পরিবর্তন হবে?”— এমন প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য উপদেষ্টা।

শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সিন্ডিকেট নিয়ে ক্ষোভ

স্বাস্থ্য উপদেষ্টা বলেন,

“এই যে জুলাই বিপ্লব হলো, হাত গেলো, পা গেলো, এত জীবন গেলো— যারা সিন্ডিকেট করে তারা কি এসব দেখছে না? তবুও তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই।”

চীনা হাসপাতাল নিয়ে পরিকল্পনা

চীনের অর্থায়নে হাসপাতাল নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন,

“আমি এসেছি, আজ জায়গা দেখবো। এরপর যারা হাসপাতাল বানাবে তারা দেখবে। তারপর সিদ্ধান্ত হবে— কোথায় হবে।”

শিশু হাসপাতাল প্রসঙ্গ

রংপুর মা ও শিশু হাসপাতাল চালু না হওয়ার বিষয়ে প্রশ্ন করলে স্বাস্থ্য উপদেষ্টা জানান, হাসপাতাল করতে হলে শুধু অবকাঠামো নয়, জনবল, যন্ত্রপাতি ও পরিকল্পনা থাকতে হয়।

তিনি উদাহরণ দিয়ে বলেন—

“যদি ঘোড়ার গাড়ি চালাতে যাই, ঘোড়া লাগবে, গাড়ি লাগবে, রশি লাগবে, চাকা লাগবে। শুধু ঘোড়া দিলেই তো গাড়ি হবে না। হাসপাতালও সেরকম। জনবল, সরঞ্জাম ছাড়া এটা চালু করা যাবে না। তবে যত দ্রুত সম্ভব আমরা সেটি চালু করার চেষ্টা করব।”

বিশেষায়িত হাসপাতালের ঘোষণা

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা আরও জানান, হৃদরোগ, কিডনি ও ক্যান্সার রোগীদের জন্য রংপুরে ৫৬০ শয্যার বিশেষায়িত হাসপাতালের বাজেট ইতিমধ্যে পাস হয়েছে। তিনি বলেন,

“আমরা শুরু করতে না পারলেও পরবর্তী সরকার এসে সেটা কার্যকর করবে।”

সাথে ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ পদস্থ কর্মকর্তারা।


Post a Comment

0 Comments