WelCome To

1mnews01

মোহাম্মদপুর থানার ৩ কর্মকর্তা প্রত্যাহার নিয়ে যা জানালো পুলিশ

Header Ads Widget

banner

মোহাম্মদপুর থানার ৩ কর্মকর্তা প্রত্যাহার নিয়ে যা জানালো পুলিশ

মোহাম্মদপুর থানার ৩ কর্মকর্তা প্রত্যাহার নিয়ে যা জানালো পুলিশ 

এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) অনুসরণ না করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের তিন পুলিশ কর্মকর্তা বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পুলিশের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ডিএমপির মোহাম্মদপুর জোনের তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যাখ্যা ঘুরে বেড়াচ্ছে। পুলিশ ব্যাখ্যা দেয়, দীর্ঘদিনের প্রচলিত নিয়ম অনুযায়ী সংবেদনশীল সময়ে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সদস্যদের দায়িত্ব, কর্মবন্টন ও বিশ্রাম সংক্রান্ত নির্দেশনা এসওপি দ্বারা নির্ধারিত থাকে।

পোস্টে আরও বলা হয়, সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ সবসময় দেওয়া হয়, তবে কর্তব্যরত সকলকে একসঙ্গে সুযোগ দেওয়া হয় না। পর্যায়ক্রমে সুযোগ দেওয়া হয় যাতে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে কোনো বিঘ্ন না ঘটে। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা এসওপি অনুসরণ করেননি, তাই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি), পরিদর্শক (অপারেশন) ও ডিউটি অফিসারসহ তিন কর্মকর্তাকে প্রশাসনিক কারণ দেখিয়ে প্রত্যাহার করে ডিএমপি সদর দফতর।


Post a Comment

0 Comments