ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি, এক শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া শিশুটি ১৩ বছর বয়সী ছেলে। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে—
-
ঢাকা মহানগরীতে ২২৪ জন,
-
বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৩৫ জন,
-
ঢাকা বিভাগের জেলাগুলোতে ১২৫ জন,
-
চট্টগ্রাম বিভাগে ৭৯ জন,
-
খুলনা বিভাগে ৬৭ জন,
-
ময়মনসিংহ বিভাগে ১৯ জন,
-
রংপুর বিভাগে ১৪ জন
-
এবং সিলেট বিভাগে ২ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮১ জন পুরুষ ও ৬৬ জন নারী। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৭ হাজার ২০৬ জন রোগী।




0 Comments