WelCome To

1mnews01

বিশ্বকাপে শ্রীলঙ্কার জাতীয় সংগীত গেয়ে ভাইরাল কে এই শিল্পী?

Header Ads Widget

banner

বিশ্বকাপে শ্রীলঙ্কার জাতীয় সংগীত গেয়ে ভাইরাল কে এই শিল্পী?

বিশ্বকাপে শ্রীলঙ্কার জাতীয় সংগীত গেয়ে ভাইরাল কে এই শিল্পী?

শ্রেয়া ঘোষালের সঙ্গে উদ্বোধনীতে ভেসে গেল ক্রিকেটপ্রেমীদের মন

এশিয়া কাপ শেষ হলেও ক্রিকেটপ্রেমীদের আনন্দ থেমে নেই। কারণ শুরু হয়েছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠেছে বিশ্বকাপের ১৩তম আসরের।

উদ্বোধনী ম্যাচে ভারতের জাতীয় সংগীত ‘জন গণ মন’ পরিবেশন করেন কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল, যিনি এবারের আসরের থিমসংও গেয়েছেন। তার সঙ্গে কণ্ঠ মেলান হারমানপ্রীত কৌররা। এরপর শ্রীলঙ্কার জাতীয় সংগীত ‘শ্রীলঙ্কা মাতা’ পরিবেশন করেন সাদা পোশাক পরিহিত এক শিল্পী। গলা মেলান আতাপাত্তু-হারশিথারা। মুহূর্তেই ভাইরাল হয় এই পরিবেশনা।

প্রশ্ন জাগে—কে এই শিল্পী?

তিনি নুয়ান্ধিকা সেনারত্নে। মূলত একজন জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার, যিনি সোপ্রানো অপেরা ও গজল পরিবেশনাতেও সমান দক্ষ। রিয়েলিটি শো ‘দোরানা ড্রিম স্টার’-এ নবম মৌসুমে প্রথম রানারআপ হয়ে ব্যাপক খ্যাতি পান তিনি।

নুয়ান্ধিকার পথচলা

উইকিপিডিয়ার তথ্যমতে, ১৯৯৩ সালের ২৩ জুন জন্ম নেন নুয়ান্ধিকা। কলম্বোর University of the Visual and Performing Arts (UVPA) থেকে ওয়েস্টার্ন মিউজিকে ব্যাচেলর অব পারফর্মিং আর্টস (সম্মান) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কেলানিয়া বিশ্ববিদ্যালয়ে সংগীতে এমফিল করছেন।

শ্রোতাদের হৃদয় জয়

শ্রেয়া ঘোষালের কণ্ঠে যেমন উন্মত্ততা ছড়িয়ে পড়ে, তেমনি নুয়ান্ধিকা তার নিখুঁত কণ্ঠনিয়ন্ত্রণ ও ক্যারিশম্যাটিক ভোকাল পাওয়ার দিয়ে মুগ্ধ করেছেন ক্রিকেটপ্রেমীদের। নেটিজেনরা বিস্ময়ে প্রশ্ন তুলেছেন—
“একজন শিল্পীর ভোকাল ক্ষমতা এতটা নিখুঁত আর ক্যারিজম্যাটিক হয় কীভাবে!”


ছবি নয়, যেন আনন্দভৈরবী...

নারী ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এক অনন্য মুহূর্তের জন্ম দিলেন শ্রীলঙ্কার তরুণ কণ্ঠশিল্পী নুয়ান্ধিকা সেনারত্নে।

সামনে যখন স্বয়ং শ্রেয়া ঘোষাল, তখন কি তার কণ্ঠ দিয়ে কথার বান নেমেছিল? নাকি বাকরুদ্ধ ছিলেন কিছুক্ষণ? সেটা জানা যায়নি। তবে শ্রেয়ার সঙ্গে ছবি তোলার সুযোগ যে সহজে মেলে না, তা ভালোই জানতেন নুয়ান্ধিকা। তাই দ্বিধা না করে তুলে নিলেন সেই মুহূর্ত—ফেসবুক টাইমলাইনে শেয়ারও করলেন।

ছবিটি যেন শুধু দুই শিল্পীর নয়, বরং নারীদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেরই প্রতিচ্ছবি। শ্রেয়ার কণ্ঠের মায়ায় যেমন দর্শক মুগ্ধ, নুয়ান্ধিকার সুরেও তেমনি ভেসেছে ক্রিকেটপ্রেমীদের মন। এক মুহূর্তে সংগীত আর ক্রিকেট মিলেমিশে তৈরি করেছে অন্যরকম আনন্দভৈরবী।


Post a Comment

0 Comments