WelCome To

1mnews01

আনন্দ আর বিষাদের মিশেল মহানবমী, সন্ধ্যায় মহাআরতি

Header Ads Widget

banner

আনন্দ আর বিষাদের মিশেল মহানবমী, সন্ধ্যায় মহাআরতি

আনন্দ আর বিষাদের মিশেল মহানবমী, সন্ধ্যায় মহাআরতি

শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে উৎসব

মহাষষ্ঠীর মধ্য দিয়ে রোববার থেকে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা চলতি বছর মহানবমীতে পৌঁছেছে। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে মণ্ডপে মণ্ডপে কল্পারম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। ভক্তরা দেবী সিদ্ধিধাত্রীর আরাধনার মাধ্যমে বিশ্বে শান্তি ও কল্যাণ কামনা করেন।

অঞ্জলীর মাধ্যমে নবমীর পূজার আনুষ্ঠানিকতা শেষ হলেও, মণ্ডপে মণ্ডপে আনন্দ ও উচ্ছ্বাসের কোনো কমতি নেই। সন্ধ্যায় মহাআরতির পর দেবীর কৈলাশে ফেরার প্রস্তুতি শুরু হবে।

প্রতি বছর সপ্তমী ও দশমী তিথির উপর নির্ভর করে দেবীর বাহন নির্ধারিত হয়। এবছর মহিষাসুরমর্দিনী গজে চড়ে মর্তে আগমন করেছেন। শাস্ত্র মতে, গজ বা হাতিতে চড়ে দেবীর গমনাগমন সবচেয়ে শুভ বলে গণ্য হয়, যা শস্য ও স্বাচ্ছন্দ্যের প্রতীক। অন্যদিকে, দোলা বা পালকিতে যাত্রা অশুভ মনে করা হয়।

আগামীকাল ২ অক্টোবর বিজয়া দশমীতে দেবী কৈলাশে ফিরবেন দোলায় চড়ে। এদিনের জন্য মণ্ডপে বিশেষ প্রস্তুতি চলছে।

ঢাকেশ্বরী মন্দিরে আজও উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।



Post a Comment

0 Comments