WelCome To

1mnews01

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

Header Ads Widget

banner

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বুধবার (২৯ অক্টোবর) বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের কিছু সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এসময় দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ফলে দিনের আবহাওয়া কিছুটা শীতল ও স্যাঁতসেঁতে অনুভূত হতে পারে।

আবহাওয়া অধিদফরের সর্বশেষ তথ্যে জানা যায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ
গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস
এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুম পরিবর্তনের এ সময়ে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত হওয়া স্বাভাবিক। তাই নাগরিকদের বাইরে বের হলে ছাতা বা রেইনকোট রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments