WelCome To

1mnews01

ফেসবুকে ভাইরাল ফটোকার্ডের বক্তব্য আইজিপির নয়: পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

Header Ads Widget

banner

ফেসবুকে ভাইরাল ফটোকার্ডের বক্তব্য আইজিপির নয়: পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

ফেসবুকে ভাইরাল ফটোকার্ডের বক্তব্য আইজিপির নয়: পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি অপরাধীদের জামিন ইস্যুতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নামে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়, আইজিপি বলেছেন— গ্রেফতারকৃত বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায়, কিভাবে তা বোধগম্য নয়।”

তবে পুলিশ সদরদফতর জানিয়েছে, প্রকৃতপক্ষে আইজিপি এ ধরনের কোনো বক্তব্য দেননি।

বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সদরদফতরে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেওয়া আইজিপির বক্তব্য বিকৃত করে উক্ত ফটোকার্ড তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ সদরদফতরের মিডিয়া উইং উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের অসত্য তথ্য প্রচারের প্রতিবাদ জানাচ্ছে।


Post a Comment

0 Comments