WelCome To

1mnews01

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮

Header Ads Widget

banner

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮


স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা এখন ২৪২।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ৭৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২০২ জন, ঢাকা বিভাগের বাইরে ১৫৮ জন, বরিশাল ১৩৩ জন, চট্টগ্রাম ৮৫ জন, খুলনা ৬২ জন, ময়মনসিংহ ৫০ জন, রাজশাহী ৪৭ জন, রংপুর ১৯ জন এবং সিলেট ২ জন।

এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৭,০১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুর মধ্যে ১২৮ জন পুরুষ ও ১১৪ জন নারী।

Post a Comment

0 Comments