WelCome To

1mnews01

বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে: মির্জা ফখরুল

Header Ads Widget

banner

বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে: মির্জা ফখরুল

বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে: মির্জা ফখরুল 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। বর্তমান সংকটের জন্য দায়ী অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, “সরকার মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা করছে— আমরা সেই প্রতারণা মেনে নেব না।”

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,

“একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে একাত্তরের ইতিহাস ভুলিয়ে দিতে চায়। কিন্তু তা কোনোভাবেই সম্ভব নয়। কারণ একাত্তরেই আমাদের জন্ম। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি আজও ষড়যন্ত্রে লিপ্ত— তারা একসময় মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলেছিল। জাতি সেই অপমান ভোলেনি।”

তিনি আরও বলেন,

“যদি অভ্যুত্থানের তিন মাসের মধ্যেই নির্বাচন হতো, তবে কোনো অপশক্তিই মাথা চাড়া দিয়ে উঠতে পারত না। বিএনপির ৩১ দফায় সব ধরনের সংস্কারের দিকনির্দেশনা স্পষ্টভাবে দেওয়া আছে। আমরা সংস্কারের পক্ষেই আছি। কিন্তু সরকার বলছে, পিআর না হলে নির্বাচনই হবে না— এটি জনগণকে বোকা বানানোর অপচেষ্টা।”

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বর্তমান সরকার গণতন্ত্র ও জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, “সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবে।”

শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন,

“ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই— শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হোক। কারণ তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে।”

সভায় বিএনপি ও মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় এবং মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


Post a Comment

0 Comments