WelCome To

1mnews01

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

Header Ads Widget

banner

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ


ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সিনিয়র রিপোর্টার | মুনিয়া মুমু

দ্বিতীয় দিনের মতো দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানবৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্য দিয়ে তার কর্মদিবস শুরু হয়।

সকালে তিনি তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানবৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সামরিক প্রস্তুতি ও কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়া প্রধানমন্ত্রী পৃথকভাবে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর মহাপরিচালকের সঙ্গে। বৈঠকগুলোতে সাম্প্রতিক গোয়েন্দা তথ্য, অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা পরিস্থিতি এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু পর্যালোচনা করা হয় বলে জানা গেছে।

বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের শীর্ষ কর্মকর্তারা এতে অংশ নেন। সভায় নিম্নআয়ের পরিবারের জন্য নির্ধারিত সুবিধা পৌঁছে দিতে কার্যকর ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

সরকারি সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে ধারাবাহিকভাবে উচ্চপর্যায়ের বৈঠক করছেন প্রধানমন্ত্রী। জাতীয় নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে তিনি নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে তৎপর রয়েছেন।

Post a Comment

0 Comments