WelCome To

1mnews01

আগামীকাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

Header Ads Widget

banner

আগামীকাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগামীকাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সিনিয়র রিপোর্টার | মুনিয়া মুমু

আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড়ের প্রধান সিএনজি স্ট্যান্ডের সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, কিল্লারপুল, পঞ্চবটি, খাঁনপুর থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর, পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁও পঞ্চবটি ডিআরএস পর্যন্ত রাস্তার উভয় পাশে বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ ওই সময়ের জন্য বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


Post a Comment

0 Comments