WelCome To

1mnews01

শুক্রবার রাজধানীতে যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে

Header Ads Widget

banner

শুক্রবার রাজধানীতে যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে

শুক্রবার রাজধানীতে যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে


ঢাকা, ৬ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক | মুনিয়া মুমু

প্রয়োজন কিংবা যাপনে নগরবাসীকে কখনও কখনও মার্কেট বা বিপণিবিতানে ছুটতে হয়। কিন্তু ধুলোর প্রলেপ গায়ে লাগিয়ে, যানজট পেরিয়ে কাঙ্ক্ষিত স্থানে গিয়ে যদি দেখা যায়— দোকানের ডালা বন্ধ, তাহলে ব্যর্থ হয় মনোরথ। তাই শুক্রবার আগে থেকেই জানা থাকা জরুরি, কোন কোন দোকানপাট, শপিং সেন্টার এবং দর্শনীয় স্থান বন্ধ থাকবে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর নিম্নলিখিত শপিং সেন্টার ও মার্কেট বন্ধ থাকবে

  • আজিমপুর সুপার মার্কেট

  • গুলিস্তান হকার্স মার্কেট

  • ফরাশগঞ্জ টিম্বার মার্কেট

  • শ্যামবাজার পাইকারি দোকান

  • সামাদ সুপার মার্কেট

  • রহমানিয়া সুপার মার্কেট

  • ইদ্রিস সুপার মার্কেট

  • দয়াগঞ্জ বাজার

  • ধূপখোলা মাঠ বাজার

  • চক বাজার

  • বাবু বাজার

  • নয়া বাজার

  • কাপ্তান বাজার

  • রাজধানী সুপার মার্কেট

  • দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট

  • ইসলামপুর কাপড়ের দোকান

  • ছোট কাটরা

  • বড় কাটরা হোলসেল মার্কেট

  • শারিফ ম্যানসন

  • ফুলবাড়িয়া মার্কেট

  • সান্দ্রা সুপার মার্কেট

এছাড়াও শুক্রবার কিছু দর্শনীয় স্থানও সাপ্তাহিক বন্ধ থাকবে

  • সামরিক জাদুঘর (বিজয় সরণি): সকাল ১০:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা। বৃহস্পতি ও শুক্রবার বন্ধ।

  • জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও): শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

  • শিশু একাডেমি জাদুঘর (দোয়েল চত্বরের পাশে): রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা। শুক্রবার ও শনিবার বন্ধ।

নগরবাসীকে সুপারিশ করা হচ্ছে, মার্কেট বা দর্শনীয় স্থানে যাওয়ার আগে সময়সূচি খতিয়ে নেওয়া, যাতে ব্যর্থতার মুখোমুখি না হতে হয়।


 

Post a Comment

0 Comments