WelCome To

1mnews01

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন সরবরাহের উদ্যোগ

Header Ads Widget

banner

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন সরবরাহের উদ্যোগ

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন সরবরাহের উদ্যোগ

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সিনিয়র রিপোর্টার | মুনিয়া মুমু

রমজান উপলক্ষে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারের প্রোটিন চাহিদা পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকারমৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, এ কর্মসূচির আওতায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট-সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এ বছর ১০ লাখ পরিবার কম দামে এসব পণ্য কেনার সুযোগ পাবেন। রাজধানীর উত্তরা, আজিমপুর ও মিরপুরসহ মোট ২৫টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে, যা রমজান মাসজুড়ে চলবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

নির্ধারিত মূল্যে প্রতি ডজন ডিম ৯৬ টাকা, প্রতি কেজি দুধ ৮০ টাকা এবং প্রতি কেজি মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের এ উদ্যোগের ফলে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যক্রমের স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।


Post a Comment

0 Comments