WelCome To

1mnews01

আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

Header Ads Widget

banner

আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা


ঢাকা, ৬ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক | মুনিয়া মুমু

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান এ ইশতেহার আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করবেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই ইশতেহার ঘোষণা করা হবে। এতে দলীয় নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


দলীয় সূত্র জানায়, এবারের ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নসহ নানা জনমুখী অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি তরুণ সমাজ, কৃষক, শ্রমজীবী মানুষ ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর পুরো আয়োজনটি পরিচালনা করবেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে দলটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সে হিসেবে এটি তার নেতৃত্বে ঘোষিত প্রথম নির্বাচনী ইশতেহার। দলীয় নেতারা বলছেন, সময়ের চাহিদা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে জনমানুষের সমস্যার বাস্তবসম্মত সমাধান এবং জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর বিএনপির এই ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। ভোটারদের আস্থা অর্জনে ইশতেহারের প্রতিশ্রুতি ও বাস্তবায়নযোগ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

Post a Comment

0 Comments