শুরু হলো তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রেওয়াজ অনুযায়ী জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে মন্ত্রীপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে গোপনীয়তার শপথও পাঠ করান রাষ্ট্রপতি। এরপর শপথনামায় স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক শপথগ্রহণের কিছু মুহূর্ত:
-
দক্ষিণ প্লাজাজুড়ে নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ
-
রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ এবং প্রধানমন্ত্রীর পুনরুচ্চারণ
-
গোপনীয়তার শপথ গ্রহণ
-
শপথনামায় স্বাক্ষরের ঐতিহাসিক মুহূর্ত
-
মন্ত্রিসভার সদস্যদের শপথ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়া
-
দেশি-বিদেশি অতিথিদের করতালিতে নতুন সরকারের যাত্রা শুরু






.jpg)




0 Comments