WelCome To

1mnews01

ঝিনাইদহে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা

Header Ads Widget

banner

ঝিনাইদহে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা

 ঝিনাইদহে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা


ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো লোহার রড় দিয়ে আঘাত করে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ছবেদ আলী নামে আরেক ব্যক্তি। পুলিশ অভিযুক্ত রুবেল হোসেনকে আটক করেছে।

নিহত আবু তালেব কাশিপুর বেঁদেপল্লী এলাকার মৃত আয়ুব হোসেনের ছেলে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোররাতে কালীগঞ্জ উপজেলার কাশীপুর বেঁদে পল্লীতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুবেল হোসেন একই এলাকার মৃত মঙ্গল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত রাত ৩টার দিকে ওই গ্রামের আবু তালেবের বাড়িতে গিয়ে ডাকাডাকি করে একই গ্রামের রুবেল হোসেন। আবু তালেব বাইরে বের হলে রুবেল লোহার ছুচালো অংশ দিয়ে বুকে আঘাত করে। ঠেকাতে গেলে তালেবের শ্বশুর ছবেদ আলীকেও আঘাত করে। সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর আটক করা হয় অভিযুক্ত রুবেল হোসেনকে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, লোহার ছুচালো অংশ দিয়ে আঘাত করে একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  


Post a Comment

0 Comments