WelCome To

1mnews01

শেষ মুহূর্তেও সংকট কাটেনি, সন্ধ্যায় জরুরি বৈঠক

Header Ads Widget

banner

শেষ মুহূর্তেও সংকট কাটেনি, সন্ধ্যায় জরুরি বৈঠক

শেষ মুহূর্তেও সংকট কাটেনি, সন্ধ্যায় জরুরি বৈঠক

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে দলগুলোর মধ্যে মতপার্থক্যের কারণে এখনও নিশ্চিত হওয়া যায়নি অনুষ্ঠানটি সময়মতো হবে কি না।

এই পরিস্থিতিতে জাতীয় ঐকমত্য কমিশন আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে। বৈঠকে উপস্থিত থাকবেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ইতালি সফর শেষে আজ সকালেই ঢাকায় ফেরার কয়েক ঘণ্টা পর ড. ইউনূস কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেছেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান এবং মুখ‍্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।


Post a Comment

0 Comments