WelCome To

1mnews01

ফেনীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Header Ads Widget

banner

ফেনীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফেনীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


ফেনীর দাগনভূঞা উপজেলায় পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) দুপুরে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, চন্ডিপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে নাফিস (৯) ও নেজাম উদ্দিনের ছেলে ইয়াছিন (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

ইয়াকুব ইউনিয়ন পরিষদের সদস্য আলী মর্তুজা জানান, শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য বাড়ির সবাই মসজিদে গেলে দুই শিশু বাড়ির পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Post a Comment

0 Comments