আগামীকাল প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা

কলম্বোতে কাল মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

টেস্ট সিরিজের পর এবার শুরু হচ্ছে ওয়ানডে লড়াই। আগামীকাল বুধবার (২ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা

সোমবার থেকেই অনুশীলনে ব্যস্ত মিরাজ নেতৃত্বাধীন বাংলাদেশ দল। আজ ফ্লাডলাইটের আলোতে চূড়ান্ত প্রস্তুতিও সেরে নেবে টাইগাররা। এ সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে মেহেদী হাসান মিরাজের। তার অধিনায়কত্ব পাওয়া, নাজমুল হোসেন শান্তর বাদ পড়া এবং টেস্ট থেকে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত—সব মিলিয়ে দলে কিছুটা আলোচনার রেশ এখনো রয়ে গেছে।

বাংলাদেশের ১৬ সদস্যের ঘোষিত দলে আছেন দুই বছর পর ফেরত আসা মোহাম্মদ নাঈম
অন্যদিকে, শ্রীলঙ্কা তাদের ফেব্রুয়ারির অস্ট্রেলিয়া সিরিজ থেকে তিনজন খেলোয়াড় বাদ দিয়ে নতুন মুখ নিয়েছে। বাদ পড়েছেন নুয়ানিদু ফার্নান্দো, লাহিরু কুমারা ও মোহাম্মদ সিরাজ। দলে এসেছেন সাদিরা সামারাবিক্রমা, দিলশান মাদুশঙ্কা ও মিলান রত্নায়েকে।

📅 সিরিজ সূচি:

  • 🏏 প্রথম ওয়ানডে: ২ জুলাই, কলম্বো

  • 🏏 দ্বিতীয় ওয়ানডে: ৫ জুলাই, কলম্বো

  • 🏏 তৃতীয় ওয়ানডে: ৮ জুলাই, পাল্লেকেলে