WelCome To

1mnews01

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঝালকাঠির কাঁঠালিয়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন

Header Ads Widget

banner

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঝালকাঠির কাঁঠালিয়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন

 কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঝালকাঠির কাঁঠালিয়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন, ত্রাণের অপেক্ষায় মানুষ

ঝালকাঠি, ৩ জুন ২০২৫:
সোমবার রাত আনুমানিক ১১টার দিকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় তাণ্ডব চালিয়েছে প্রবল কালবৈশাখী ঝড়। ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টির সঙ্গে কয়েক মিনিটের মধ্যেই শতাধিক গাছ উপড়ে পড়ে, ভেঙে যায় বহু ঘরবাড়ি ও দোকানপাট। বিদ্যুৎ লাইনে গাছ পড়ে পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।



প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ প্রচণ্ড শব্দে শুরু হওয়া ঝড়ে বাড়িঘরের চালা উড়ে যায়, অনেক দোকান সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ঝড়ের তীব্রতায় বিভিন্ন এলাকায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়, ব্যাহত হচ্ছে যানবাহন চলাচলও।

স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়েছে এবং অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গাছ অপসারণ ও বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।

ঝড়ের পর খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে বহু পরিবার। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। ক্ষতিগ্রস্তরা দ্রুত ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন। প্রশাসন থেকে জানানো হয়েছে, দুর্গতদের সহায়তা দিতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

– সংবাদ প্রতিনিধি, ঝালকাঠি

মোঃগোলাম মাওলা ঝালকাঠি

Post a Comment

0 Comments