WelCome To

1mnews01

গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়িবহরে হামলা

Header Ads Widget

banner

গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়িবহরে হামলা

গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়িবহরে হামলা

গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা—যাদের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। এই ঘটনা ঘটেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে।

বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকার ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করে ছাত্রলীগ ও আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরা। এ সময় অবরোধকারীদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনওর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে একই দিনে গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে।

প্রসঙ্গত, এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে ‘জুলাই পদযাত্রা’ এবং একটি পথসভার আয়োজন ছিল। তবে পরিস্থিতি উত্তপ্ত থাকায় কর্মসূচির নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।


Post a Comment

0 Comments