WelCome To

1mnews01

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩১৭ জন

Header Ads Widget

banner

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩১৭ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩১৭ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার (৬ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২৭ জন রোগী ভর্তি হন। ঢাকা মহানগরে ৪৮ জন, চট্টগ্রামে ৭০ জন, ঢাকা বিভাগে ৫২ জন, খুলনায় ১৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ হাজার ২৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২১ জন নারী।


Post a Comment

0 Comments