WelCome To

1mnews01

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Header Ads Widget

banner

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান


ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সিনিয়র রিপোর্টার | মুনিয়া মুমু

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রেওয়াজ অনুযায়ী জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে গোপনীয়তার শপথও পাঠ করান রাষ্ট্রপতি। পরে শপথনামায় স্বাক্ষরের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

মন্ত্রিসভার শপথ

প্রধানমন্ত্রীর শপথের পর রাষ্ট্রপতি ২৫ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। শপথ ও স্বাক্ষর শেষে ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ নেন। তাদের স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন সরকারের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, আ ন ম এহসানুল হক মিলন, আসাদুল হাবিব দুলু, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খলিলুর রহমানসহ অন্যান্যরা।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন—
শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ববি হাজ্জাজ, আমিনুল হকসহ অন্যান্যরা।

অতিথিদের উপস্থিতি

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দেশি-বিদেশি অন্তত এক হাজার অতিথি এই আয়োজনে অংশ নেন।

নতুন সরকারের যাত্রা শুরুর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




 

Post a Comment

0 Comments